× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আহত অস্ট্রেলিয়া’ বিপজ্জনক : ডি ভিলিয়ার্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ২০:২৫ পিএম

‘আহত অস্ট্রেলিয়া’ বিপজ্জনক : ডি ভিলিয়ার্স

এবার না হলে কবে! এমনটাই কি ভাবছে প্রোটিয়া সমর্থকরা? ভাবতেই পারে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সূচনা হয়েছিল উড়ন্ত তাই সোনালি ট্রফির হাতছোঁয়া দূরত্ব থেকে না ফেরার স্বপ্ন বুনছে প্রোটিয়ারা প্রবল আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে টেম্বা বাভুমা দল এর আগে নিজের উত্তরসূরিদের সতর্ক করেছেন প্রোটিয়া কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স নিজেরা যা করতে পারেননি, সেই স্বপ্ন দেখছেন তিনি

ভারতের বিপক্ষে হেরে চাপে থাকা অস্ট্রেলিয়া ভয়ংকর হয়ে উঠতে পারে এমনটাই মনে করছেন তিনি আইসিসির ওয়েবসাইটের কলামে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘ভারতের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস তলানিতে থাকবে কিন্তু আহত অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক তাদের চাপে রাখার জন্য দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে এই কাজ আমরা ভালোভাবে করতে পরিনি।’

তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এক্ষেত্রে অস্ট্রেলিয়ার বোলিং লাইন অনেক পরীক্ষা নেবে তবে আমি আত্মবিশ্বাসী যে, আমরা সেটা সামলে ভালো কিছু করতে পারব বোলিংয়েই মনে হয় আমরা ম্যাচটা জিততে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা