× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চার গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ২১:০৬ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ২১:৩০ পিএম

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চার গান

ভারতে বসেছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসর। বিশ্বকাপ উপলক্ষে প্রতিবারই দেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে গান প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সাকিব-মুশফিকদের উৎসাহ দিতে এবার চারটি গান ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। 

জানি বাংলাদেশ পারবে তুমিও 

টেলিফোন অপারেটর রবি প্রকাশ করেছে ‘জানি বাংলাদেশ পারবে তুমিও’ শিরোনামের গান। এটি ব্যান্ড দল অর্থহীনের ২০০৮ সালের ‘চাইতে পারো ২’-এর নতুন সংস্করণ। গানটির ভিডিওতে অর্থহীনের সদস্যদের পাশাপাশি চিত্রনায়ক সিয়াম আহমেদকে দেখা গেছে। 

উড়িয়ে মার উড়িয়ে 

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা প্রকাশ করেছেন নতুন গান ‘উড়িয়ে মার উড়িয়ে’। সবুজ তালুকদারের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিগান টি জে পি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। 


জিতব আমরা

দেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস প্রকাশ করেছে ‘জিতব আমরা’ শিরোনামের গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। গেয়েছেন রাফা ও আনিকা। সুর ও সংগীত করেছেন অ্যাপিরাস। গানটিতে র‌্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং ও টুকু। 

লড়বে বাংলাদেশ 

বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে সংগীতশিল্পী শেখ সাদী নিয়ে এসেছেন লড়বে বাংলাদেশ শিরোনামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী। মিউজিক ভিডিওতেও দেখা গেছে এ সংগীতশিল্পীকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা