× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির মাসসেরার দৌড়ে মালান-সিরাজ-গিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৯:৫৩ পিএম

আইসিসির মাসসেরার দৌড়ে মালান-সিরাজ-গিল

বিশ্বকাপ মহারণের আগেই এশিয়া কাপসহ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছেন তারা। তাই সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে বেশ প্রতিযোগিতাপূর্ণ লক্ষণীয়। আইসিসির সে তালিকায় ভারতেরই দুজন মনোনয়ন পেয়েছেন। ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ভারতের শুভমান গিল, মোহাম্মদ সিরাজ এবং ইংল্যান্ডের ডেভিড মালান।

মঙ্গলবার (১০ অক্টোবর) ছেলে ও মেয়েদের ক্রিকেটে মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের ই-মেইলে দেওয়া ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ। এরপর বাকি ১০ ভাগ ভোট দেন সমর্থকরা।

সেপ্টেম্বর মাসে ৬ ম্যাচে ১১ উইকেট নেন সিরাজ। এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সে বোলিং র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ওঠেন তিনি। প্রথমবার মাসসেরার স্বীকৃতির মনোনয়ন পেলেন ২৯ বছর বয়সি এ পেসার। গিল সেপ্টেম্বরে ৮ ম্যাচে ৮০ গড়ে করেছেন ৪৮০ রান। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে করেন ৭৪ ও ১০৪ রান। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন মালান। তিন ইনিংসের একটিতে করেন সেঞ্চুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা