× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতাল ছেড়েছেন গিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৯:২৩ পিএম

হাসপাতাল ছেড়েছেন গিল

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে শুভমান গিল। বিশ্বকাপে তাকে নিয়ে টিম ইন্ডিয়ার উচ্চাশার কমতি ছিল না। কিন্তু অসুস্থতা সবকিছু এলোমেলো করে দেয়। দেশের হয়ে প্রথম ম্যাচের পর আগামীকাল দ্বিতীয় ম্যাচেও নামা হচ্ছে না গিলের। এখনও অনিশ্চিত পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্লাটিলেট কমে যাওয়ায় সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গিলকে। তবে পরেরদিনই হাসপাতাল থেকে ছাড়া পান । যদিও এখনও অসুস্থ রয়েছেন। আপাতত বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুভমান না খেলায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি কোনো রান করতে পারেননি। গিলের অনুপস্থিতিতে আফগানিস্তান ম্যাচে আরও একটি সুযোগ পাবেন ঈশান। তবে ভারতীয় দল চাইবে শুভমান দ্রুত সুস্থ হয়ে দলে ফিরুন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পাবেন রোহিতরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা