× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘চাই নিজস্ব ব্র্যান্ডের সেরা ক্রিকেট’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ০৮:১২ এএম

‘চাই নিজস্ব ব্র্যান্ডের সেরা ক্রিকেট’

আফগানদের উড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। শত্রুপক্ষ যতই শক্তিশালী হোক, দেশের ছেলেরা জয়েই চোখ রাখছেন। দেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানালেন তেমনটাই।

তবে জয়ের ধারাটা ধরে রাখতে চাইলে সাকিবদের নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। এবং সেটা ধর্মশালার বাজে আউটফিল্ডেও; হয়তো ভিন্ন কোনো উইকেটে। নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দিতে হবে মাঠের লড়াইয়ে।

ম্যাচের আগে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে লঙ্কান ক্রিকেটগুরু হেরাথ উত্তর দিয়েছেন আরও অনেক প্রসঙ্গে। যার সবটা প্রতিদিনের বাংলাদেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

আউটফিল্ডের অবস্থা দেখেছেন। ফিল্ডারদের জন্য কী নির্দেশনা থাকবে?

রঙ্গনা হেরাথ : মূলত আমরা দুদিন বেশ ভালোভাবেই এখানে খেলেছি। তাই আমরা জানি মাঠের অবস্থা কী। এ অবস্থায় আমাদের মানিয়ে নিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে আমরা ভালো শুরু পেয়েছি। এ অবস্থায় আমাদের একই মাইন্ড সেটে নিজেদের এগিয়ে নিতে হবে।

আইসিসি এই আউটফিল্ডকে গড়পড়তা মানের বলেছে। ফিল্ডারদের কীভাবে খেলতে বলছেন?

রঙ্গনা হেরাথ : না। আমরা কাউকে কিছু নিষেধ করছি না। কারণ, আপনারা যদি কাউকে কিছু করতে নিষেধ করেন তাহলে তার কাছ থেকে শতভাগ কিছু পাওয়া যাবে না। আমরা আগের ম্যাচে ভালো খেলেছি। তাই তাদের বলব, এই ম্যাচেও সেরাটা দিতে এবং সেটা এই আউটফিল্ডেই।

প্রথম ম্যাচে স্পিনাররা ভালো করেছে। বড় ম্যাচেও কি স্পিনাররা বড় ভূমিকা রাখবে?

রঙ্গনা হেরাথ : আমার মনে হয় আপনার মতো আমারও স্পিনারদের হাইলাইটস করা উচিত। এই স্কিলের কথা মাথায় নিলে তারা উইকেট ভালো বুঝতে পারবে। তারা পরিস্থিতি অনুযায়ী বল করবে। এ অবস্থায় আমি নিশ্চিত দুজন স্পিনার থাকবে। তারা উইকেটের পরিস্থিতি বুঝে বল করবে- এমনটাই বিশ্বাস আমার।

আপনি কি বিশ্বকাপের মতো বড় আসরে এমন আউটফিল্ড দেখে খুশি?

রঙ্গনা হেরাথ : আমার ধারণা আইসিসি এটা নিয়ে কাজ করছে। এই অবস্থায় আইসিসির হয়তো মনে হয়েছে তাদের লেভেলে আছে। তাই এখানে ওয়ানডে ম্যাচ আয়োজনের সুযোগ দিয়েছে। তাই আমি খুশি।

আফগানিস্তানের বিপক্ষে ষষ্ঠ বোলারের অভাব ছিল। একাদশে কি নাসুম কিংবা শেখ মাহেদিকে দেখা যেতে পারে? বা একজন অতিরিক্ত পেসার?

রঙ্গনা হেরাথ : পুরোটাই কন্ডিশনের ওপর নির্ভর করছে। যদি কোচ-নির্বাচক কিংবা অধিনায়ক মনে করে তাহলে তারা আলোচনা করে কালকে (আজ) সিদ্ধান্ত নেবে।

কিন্তু আপনি কী মনে করেন?

রঙ্গনা হেরাথ : অবশ্যই। কারণ, আমরা হয়তো ভিন্ন উইকেটে খেলব। আগে উইকেট দেখি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।

আপনি এখনও উইকেট দেখেননি?

রঙ্গনা হেরাথ : আমি এখনও উইকেট দেখিনি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর ও ইংল্যান্ড ম্যাচের আগে দলের প্রতি আপনাদের বার্তাটা কী ছিল?

রঙ্গনা হেরাথ : নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ। সেটা মাইন্ড সেট এবং শরীরী ভাষাতেও থাকবে হবে। আমরা যদি আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, তাহলে আমাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দেখেছেন। এ ধরনের উইকেট সম্পর্কে কীভাবে ধারণা নিচ্ছেন?

রঙ্গনা হেরাথ : যদি শেষ কয়েকটা ম্যাচ দেখেন যেখানে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলো খেলছে; এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমরা পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে চেন্নাইয়ে খেলব। আগের ম্যাচগুলো দেখায় আমাদের সুবিধা দেবে। আপনি যেটা বললেন, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। কারণ, আমরা ম্যাচগুলো দেখেছি।

সাকিব-মিরাজের বোলিং কীভাবে বিশ্লেষণ করবেন?

রঙ্গনা হেরাথ : সত্যি বলতে তারা ১০-এর মধ্যে ১০। কারণ, আমি আগেই বলেছি তারা উইকেট বেশ ভালোভাবে বোঝে। তারপর তারা লাইন-লেন্থ মেনে দারুণ বোলিং করেছে। পাশাপাশি বেশ আক্রমণাত্মক ফিল্ডিং সেটআপ করেছে। আমি আসলে তাদের বোলিংয়ে শতভাগ খুশি।

ফিল্ডিংয়ের সময় ডিপে কোনো ফিল্ডার ছিল না। আফগানিস্তানও একই কাজ করেছে। এটাই কি বাংলাদেশের ব্র্যান্ডের ক্রিকেট?

রঙ্গনা হেরাথ : অবশ্যই। কারণ, এটা পরিকল্পনার পরই এসেছে। অবশ্যই আমাদের স্কিলের সর্বোচ্চ ব্যবহার করে সেরা ক্রিকেটটা খেলতে হবে। এ অবস্থায় একজন অতিরিক্ত পেসার ভেতরে থাকাটাও পরিকল্পনার অংশ। আমরা আসলে এভাবেই চিন্তা করছি।

আপনি কি খেলোয়াড়ি জীবনে এরকম আউটফিল্ড দেখেছেন? আপনিও তো এরকম বড় টুর্নামেন্ট খেলেছেন?

রঙ্গনা হেরাথ : অবশ্যই। মাঝেমধ্যে বৃষ্টির পর এই ধরনের হতে পারে। আমি আগেই বলেছি, আন্তর্জাতিক মানের ফিল্ডিং করলে এটা নিয়ে আসলে অভিযোগের কিছু নেই। আমি এই পর্যায়ে আপাতত চিন্তা করছি না। যদি আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেন, তাহলে আপনাকে এটা নিয়েই খুশি থাকতে হবে।

কালকের (আজ) ব্যাটিং লাইনআপ কেমন হতে পারে। ইংল্যান্ডের দারুণ শক্তিশালী একটা বোলিং লাইনআপ আছে।

রঙ্গনা হেরাথ : আমাদের সবাইকে হয়তো কঠিন উইকেটের মধ্য দিয়ে যেতে হতে পারে। কীভাবে শক্তিমত্তা নিয়ে ফিরে আসতে পারি সেটাই দেখার অপেক্ষা। আমি নিশ্চিত, লিটন শক্তিশালী হয়ে ফেরত আসবে। আমাদের ভালো ব্যাটিং করতে হলে বড় একটা জুটি গড়তে হবে। এটাই আমাদের মূল্য লক্ষ্য। আমরা যদি সঠিক একটা জুটি গড়তে পারি, তাহলে আমরা বড় একটা স্কোর গড়তে পারব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা