× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলে উত্তাপ ছড়ানো রাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ২৩:০৫ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ০১:২৩ এএম

ফুটবলে উত্তাপ ছড়ানো রাত

বিশ্বকাপ ক্রিকেটের ডামাডোলে ফুটবল কি কোণঠাসা হয়ে পড়ল! ক্লাব ফুটবলের ব্যস্ততায় ঠাসা সূচিও যেন এড়িয়ে যাচ্ছে দর্শকদের নজর। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের সুপার সানডের ফিক্সচার দেখেছে উত্তাপ ছড়ানো বেশকিছু ম্যাচ। কম যায়নি ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলও।

প্রিমিয়ার লিগে রবিবার ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। লিগে আট বছর পর সিটিজেনদের হারানোর স্বাদ পেল গানার্সরা। ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে রেনেকে ৩-১ গোলে হারিয়েছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অন্যদিকে ফ্রেইবুর্গের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

এমিরেটস স্টেডিয়ামে আট বছর পর প্রিমিয়ার লিগে সিটিজেনদের হারানোর স্বাদ পেয়েছে আর্সেনাল। ২০১৫ সালে আর্সেন ওয়েঙ্গারের আমলে সবশেষ লিগে সিটিজেনদের হারিয়েছিল গানার্সরা। দীর্ঘ সেই বিরতির পর গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। লা লিগায় গ্রানাডার সঙ্গে ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২-২ গোলে ড্র করা ম্যাচে খুইয়েছে পয়েন্ট। বলা যায় অ্যাওয়ে ম্যাচ থেকে ভাগ্যক্রমে এক পয়েন্ট নিয়ে ফিরেছে। গত তিন ম্যাচে এ নিয়ে দুবার পয়েন্ট হারাল বার্সেলোনা।

প্রিমিয়ার লিগে উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাইটনের কাছে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লিভারপুলকে। জয় না পেলেও দিনশেষে কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন অলরেড সমর্থকরা। গত মৌসুম থেকেই ব্রাইটনের কাছে বারবার ধরাশায়ী হতে হয়েছে লিভারপুলকে। এবারও ঘরের মাঠে দিতে হলো কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে হারের তিক্ততা পেছনে ফেলে গোল উৎসব করেছে প্যারিস সেন্ট জার্মেই। ঘরোয়া লিগে রেনেকে ৩-১ গোলে হারিয়েছেন আশরাফ হাকিমিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা