× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত গিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ২২:৫৪ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ০১:২১ এএম

দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত গিল

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে জয়। তবে শুভমান গিলবিহীন ম্যাচে ওপেনিংয়ে বেশ ভুগেছে ভারত। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটিতেও ভারতীয় এ ব্যাটারকে পাচ্ছে না মেন ইন ব্লুরা। জানা গেছে, দলের সঙ্গে যোগ দেননি চলতি বছর ওয়ানডেতে এই সর্বোচ্চ রান সংগ্রাহক।

শুভমানের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বলেন, দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবে না। ও চেন্নাইয়ে রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম ওর ওপর নজর রেখেছে।

বিশ্বকাপের আগমুহূর্তে ডেঙ্গু পজিটিভ হন শুভমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল ধোঁয়াশা। নিজেদের বিশ্বকাপযাত্রার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, শুভমানের যা অবস্থা তাতে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু ম্যাচের আগের দিনও গিলের খেলা নিয়ে অধিনায়ক রোহিত স্পষ্ট করে কিছু বলেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা