× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিরুদের এখন দুটি পরিচয়!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৭:১৮ পিএম

আপদকালীন সময়ে কিপিংটাও দুর্দান্ত করেছেন জিরুদ— টুইটার

আপদকালীন সময়ে কিপিংটাও দুর্দান্ত করেছেন জিরুদ— টুইটার

চেলসি থেকে অলিভিয়ের জিরুদ যখন এসি মিলানে আসেন, তখন স্ট্রাইকার খরায় ভুগছিল সিরি এ’র ক্লাবটি। ২০২১ সালের পর গোল করা খেলোয়াড়ের সেই ঘাটতি ভালোই মিটিয়ে যাচ্ছিলেন ফ্রেঞ্চম্যান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ৭ ম্যাচে পেয়ে গেছেন চারবার জালের দেখা, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। এমন স্ট্রাইকারও বদল করেছেন নিজের জায়গা, করেছেন গোল কিপিং। 

ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়ে সোফিয়ান আমরাবাত জানিয়েছিলেন, ‘কোচ মাঠের যেখানে চাইবেন সেখানেই খেলবেন। এমনকি মিডফিল্ড ছেড়ে গোলকিপিং করতে হলেও সই।’ মরক্কোর তারকার সেই নিবেদন অবশ্য মাঠে প্রতিষ্ঠা করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার। গোলকরা যার কাজ সেই জিরুদ দুম করে হয়ে গেছেন গোলকিপার।

সিরি এ’তে জিয়োনার বিপক্ষে খুব একটা খারাপও করেননি গোলরক্ষক জিরুদ। শেষ সময়ে দুর্দান্ত একটি সেইভ দিয়ে এসি মিলানকে এনে দিয়েছেন পূর্ণ তিন পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষেও বসেছেন তারা। তবে ১-০ ব্যবধানে জেতা ম্যাচে ভূয়সী প্রশংসায় ভাসছেন মিলানের জিরুদ।

ফ্রেঞ্চম্যান ত্রাতা হয়ে আসেন দলের সবচেয়ে বাজে সময়ে। মাইক ম্যাগনান ফাউল করে লাল কার্ড দেখার পর কোচের নজরে আসল বদলি কোটার সবাইকে নামিয়ে দিয়েছেন। কি আর করার, আপদকালীন সময়ে গ্লাভস হাতে ত্রাতা হলেন দলের অন্যতম স্ট্রাইকার। ফ্রেঞ্চ তারকা এবার গোলখরায় ভুগলে আরেকটি পরিচয়, গোলকিপিং করে দলে টিকে থাকতে পারবেন বেশ ভালোভাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা