× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিসবেনে বৃষ্টি, প্রস্ততি ম্যাচ নিয়ে সংশয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১২:৩২ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম

ব্রিসবেনে বৃষ্টি, প্রস্ততি ম্যাচ নিয়ে সংশয়

বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ব্রিসবেনে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে বুধবার দুপুর থেকে ব্রিসবেনে বৃষ্টি হচ্ছে। 

অ্যালান বোর্ডার ফিল্ডের উইকেটে কাভার দেওয়া রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচ যথাসময়ে শুরু হওয়া নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। ব্রিসবেনের এই বৃষ্টি যে খুব জোরেসোরে হয়েছে তা কিন্তু নয়। 

তবে যেভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তা ক্রিকেট খেলার মতো উপযোগী পরিবেশ নেই।

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ খেলোয়াড় এখনো হোটেলেই রয়েছেন। খেলা শুরুর সম্ভাবনা না থাকলে তারা হয়তো হোটেলেই সময়টা কাটাবেন। 

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের সময়টা মোটেও ভাল কাটেনি। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। দলের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং-তিন বিভাগের কোথাও কোন স্বস্তির পারফরমেন্স নেই। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের আজকের প্রস্ততি ম্যাচটাই শেষ ম্যাচ। 

মূলপর্বে কোন একাদশ এবং কম্বিনেশন নিয়ে খেলবে বাংলাদেশ সেটা আজকের প্রস্তুতি ম্যাচেই মুলত চূড়ান্ত করতে চাইবে বাংলাদেশ। তবে সমস্যা হল বৃষ্টির বাধায় এই প্রস্তুতি ম্যাচ হবে কিনা-সেটাই যে এখন বড় সংশয়!

প্রবা/আরএম/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা