× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিকের বাজি শাকিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ২২:৪৭ পিএম

মালিকের বাজি শাকিল

পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বেশ সমৃদ্ধ। তাদের ব্যাটিং গভীরতা নিয়ে নেই কোনো প্রশ্ন। টপ অর্ডারেই কয়েকজন নির্ভরযোগ্য ব্যাটার রয়েছেন তাদের। তবে বিশ্বকাপে সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বাজি তরুণ অলরাউন্ডার সৌদ শাকিল। এই অলরাউন্ডারকে বেশ জোরালো সমর্থন দিয়েছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

সম্প্রতি পাকিস্তানের একটি মিডিয়া কনফারেন্সে কথা বলার সময় বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানান শোয়েব। সেখানে তিনি সৌদ শাকিলকে শুরুর একাদশে রাখার জন্য জোর সমর্থন দিয়েছেন।

শোয়েবের ভাষ্য, ‘আমি সব সময় ভেবেছিলাম পাকিস্তান ক্রিকেট দলে সৌদ শাকিলকে নিয়মিত নেওয়া উচিত। বাবর আজম এবং রিজওয়ানের পর সৌদের মতো এমন দারুণ কৌশলের ব্যাটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।’

অধিনায়ক বাবর আজমকেও সমর্থন দিয়েছেন শোয়েব। বাবরের নেতৃত্বে বিশ্বকাপে ভালো কিছু করবে পাকিস্তান এমনটাই মনে করছেন তিনি, ‘বাবর আজমকে সমর্থন করার জন্য গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি পাকিস্তান ক্রিকেটের ভালো পারফরম্যান্সের ব্যাপারে খুব আশাবাদী।’

শুক্রবার ভারতের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। হায়দরাবাদে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সবুজ জার্সিধারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা