× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বার্তা দিয়ে রাখলেন মাশরাফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ২০:১৪ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ২০:৪১ পিএম

আফগান বধের পর সাকিব বাহিনীর উচ্ছৃাস। ছবি : সংগৃহীত

আফগান বধের পর সাকিব বাহিনীর উচ্ছৃাস। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে সাকিব আল হাসান বাহিনী। সেমিফাইনালে চোখ রাখা বাংলাদেশের জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন অনেকে। আসরের শুরুটা রাঙানোর পর প্রশংসায় পঞ্চমুখ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

ধর্মশালায় বাংলাদেশ দল আরও একটি ম্যাচ খেলবে। আগামী ১০ অক্টোবর একই ভেন্যুতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দলটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাত্তা পায়নি সাকিবরা। যদিও নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা নিউজিল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের বিপক্ষে যেকোনো মূল্যে জিততে চাইবে। তবে সাবেক অধিনায়ক মাশরাফি ইংল্যান্ডকে বার্তা দিয়ে নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।’

শনিবার (৭ অক্টোবর) মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে পেসারদের প্রশংসায় লিখেন, ‘জয়ের কোনো বিকল্প ছিল না। আফগানরা শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু সাকিব বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছে। সাকিবের বোলিং রোটেশন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে নিজের বোলিং প্রমাণ করে সে কতটা প্রো-অ্যাকটিভ। মাঠের ভেতরে চাপের সময়টাতেই নিজের সেরাটা সব সময় বের করে আনে ও।’ 

তিনি মিরাজকে দলের বড় সম্পদ উল্লেখ করে লিখেন, ‘মিরাজ বর্তমানে এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেই ভাবেই সে নিজের সেরাটা ঢেলে দিচ্ছে। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিং সঙ্গে পেস বোলারদের কম্বিনেশনে একের পর এক উইকেট নিয়ে বাংলাদেশ খেলা নিজেদের হাতেই রেখেছে।

ওপেনিংয়ে রান না পেলেও কোনো সমস্যা দেখেন না মাশরাফি এ বিষয়ে পোস্টে লিখেন, ‘ব্যাটিংয়ে ওপেনাররা রান করেননি ঠিক, তবে অ্যাপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে খুব বেশি আলোচনা করাও ঠিক হবে না। সময়মতো যেদিন দরকার, ঠিক সেদিন জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও দারুণ ফর্মে আছে, তার প্রমাণ আজকের ব্যাটিং। সময় নিয়ে ব্যাট করে খেলাটা নিজেদের করে নিয়েছে, যেটা আজকের দিনে বেশি প্রয়োজন ছিল। অভিনন্দন বাংলাদেশ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা