প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ০০:৪২ এএম
ঘুমিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন টেম্বা বাভুমা- এমন একটি ট্রল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপের আগে ক্যাপ্টেনস মিটে গিয়ে ঘুমিয়ে পড়েন বাভুমা। আইসিসির আয়োজনে আহমেদাবাদে এক হন ১০ দলের অধিনায়ক। সেখানে একটি ছবিতে দেখা যায় প্রোটিয়াদের অধিনায়ক ঘুমিয়ে পড়েছেন।
ঘুমিয়ে পড়লেও অনুষ্ঠানের উপস্থাপক রবি শাস্ত্রীর করা প্রশ্নের উত্তর ঠিকঠাকমতোই দিয়েছেন বাভুমা। বাভুমার ঘুমের কথাই ঘটা করে প্রচার করেছিল ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী বার্মি আর্মি। তবে তাদের কড়া প্রতিবাদ জানিয়ে বাভুমা লিখেছেন, তিনি ঘুমে ছিলেন না, দোষ ক্যামেরার।
তবে মাঝের সময় চোখ বন্ধ অবস্থায় দেখা গেছে বাভুমাকে। বাভুমার এই ঘুমিয়ে পড়ায় বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
১০ দলের অধিনায়কের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্যাপ্টেনস মিট। সব অধিনায়ককে একই ফ্রেমে এনে করা হয় ফটোশুট। সেখানে অবশ্য আরেক কাণ্ড ঘটেছে, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ভুলে পরিচয় করিয়ে দেওয়া হয় পাকিস্তানের অধিনায়ক হিসেবে।