প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ২১:৫৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ২১:৫৯ পিএম
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের হাতে গুডলাক ব্যাট তুলে দিচ্ছে বেঙ্গল টাইগার্স। ছবি-সৌজন্যে
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম স্বীকৃত ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স এখন ধর্মশালায়। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে অতীতের মতো এবারও প্রতিটি ভেন্যুতে উপস্থিত থাকবে বেঙ্গল টাইগার্স।
বিশ্বকাপে বাংলাদেশ দলের শুভকামনায় গুডলাক ব্যাট ঢাকা থেকে সঙ্গে করে নিয়ে গেছে বেঙ্গল টাইগার্স। বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডের ১৫ ক্রিকেটারের সবার স্কেচ ছবি খোদাই করা এই গুডলাক ব্যাটটি আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট দলকে উপহার হিসেবে দিয়েছে বেঙ্গল টাইগার্স।
বেঙ্গল টাইগার্সের অন্যতম প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রুবেল আনুষ্ঠানিভাবে গুডলাক ব্যাটটি তুলে দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। এ সময়ে বেঙ্গল টাইগার্সের কনভেনর গোলাম ফারুক ফটিক, বেঙ্গল টাইগার্সের সদস্য অনিমেষ দাস উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যতিক্রমধর্মী গুডলাক ব্যাট উপহার পেয়ে অভিভুত টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অব্যহত সমর্থনে বেঙ্গল টাইগার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।