× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মদকাণ্ড

জাতীয় দলেও নিষিদ্ধ তপুরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ০১:৩৪ এএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ০১:৪৪ এএম

জাতীয় দলেও নিষিদ্ধ তপুরা

মদকাণ্ড! তা আবার ফুটবলে! অবাক করারই বিষয়। এ নিয়ে সরগরম বাংলাদেশের ফুটবলাঙ্গন। মালদ্বীপে খেলতে গিয়ে ৬৪ বোতল মদ নিয়ে এসেছিলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। যে অপরাধে এরই মধ্যে তাদের সাময়িক নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তরফেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযুক্ত ওই পাঁচ ফুটবলারের বিরুদ্ধে। এবার নিষিদ্ধ হলেন তারা জাতীয় দলে। অভিযুক্ত পাঁচ ফুটবলার হচ্ছেন আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, মোরসালিন, সবুজ ও রিমন। এর মধ্যে জিকো, তপু ও মোরসালিন জাতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তাদেরকে ছাড়া হয়েছে এবার জাতীয় দল। 

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বিশ্বকাপ বাছাইয়ের জন্য অভিযুক্ত ফুটবলারদের ডাকেননি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য আগেই এমন ধারণা দিয়ে রেখেছিলেন, ‘শৃঙ্খলার বিষয়ে ক্লাব, ফেডারেশন, কোচ একসূত্রেই কাজ করা উচিত। আমার যতটুকু মনে হয় কোচ শৃঙ্খলার দিকেই থাকতে পারেন।’

নতুন করে জাতীয় দলে ডাক পেলেন: মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, সাদ উদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, আমিনুর রহমান সজীব, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা