× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল হিলালে প্রথম গোল নেইমারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ০০:৪৬ এএম

আল হিলালে প্রথম গোল নেইমারের

অপেক্ষার প্রহর দুই ধাপে বেড়ে যাচ্ছিল। সৌদি লিগে নাম লেখানোর পর নেইমারের অভিষেকের অপেক্ষা, পরেরটি আরও কঠিন- গোলের অপেক্ষা। চোটে ভোগা নেইমার সবশেষে আল হিলালের হয়ে জাল খুঁজে পেলেন।

আরও পড়ুন - চ্যাম্পিয়নস লিগে দুর্দশায় ইংলিশ ক্লাব

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ইরানের নাসাজি মাজান্দারানের বিপক্ষে নিজের গোলের উদযাপন সেরেছেন ব্রাজিলিয়ান তারকা, তার দলও পেয়েছে ৩-০ গোলের বড় জয়।

আগস্ট মাসে ৯০ মিলিয়ন ইউরোয় আল হিলালে যোগ দেওয়ার পর পঞ্চম ম্যাচে এসে গোলের খাতা খুলেছেন নেইমার। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার দুই অর্ধেই আধিপত্য দেখিয়েছে আল হিলাল। আগের ম্যাচ ড্র করায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল এ ম্যাচ। নেইমারদের সামনে জয়ের বিকল্প ছিল না। আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতেও ব্যর্থ হন নেইমার।

ম্যাচের ১৮ মিনিটে জালের দেখা পান আলেক্সান্দ্রার মিত্রোভিচ। নেইমার গোল পান ম্যাচের ৫৮ মিনিটে। ব্রাজিলিয়ানের উদযাপনই বলে দিচ্ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল গোলটি। আল হিলালের হয়ে শেষ গোলটি করেন সালেহ আল সেহেরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা