× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডু প্লেসিসের বাজিতে কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ২২:৫৬ পিএম

ডু প্লেসিসের বাজিতে কোহলি

বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট কিংবা শিরোপার মঞ্চে লড়বেন কারা— এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কে হতে পারেন বিশ্বকাপের এক্স ফ্যাক্টর- সেটি নিয়েও চলছে মাতামাতি। আঙুলের করে গুনতে পারা সময়ে আসরের সর্বোচ্চ রান স্কোরারের নাম জানিয়েছেন ফাফ ডু প্লেসিস। প্রোটিয়াদের সাবেক অধিনায়কের মতে, এবারের বিশ্বকাপে রানের ফোয়ারা ছোটাবেন বিরাট কোহলি।

আরও পড়ুন - বিশ্বকাপেই হোক ওয়ানডে ক্রিকেট

পরিসংখ্যানের খেরোখাতা ঘেঁটে সাবেক প্রোটিয়া তারকার মনে হয়েছে, বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার কোহলিই ব্যাট হাতে স্বভাবজাত আলো ছড়াবেন। ডু প্লেসিসের মতো অনেক সাবেক বা বিশেষজ্ঞের মত- বিশ্ব আসরে রানের তালিকায় সবার ওপরের নামটি থাকবে ভারতের ব্যাটিং মায়েস্ত্রো কোহলির।

তবে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন বলছেন শুভমান গিলের নাম। ভারতের মহিলা দলের অধিনায়ক মিতালী রাজ, লেগ-স্পিনার পীযূষ চাওলা এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসও বাজি ধরেছেন ২৪ বছর বয়সি গিলকে নিয়ে। কেউ কেউ বলছেন আবার বাবর আজমের নাম।

সর্বাধিক রানের হিসাব যখন আসছে তার আগে বিশেষজ্ঞরা অবশ্য মেতে উঠেছেন বিশ্বকাপের শেষ চার নির্ধারণের জন্য। সেই তালিকায় সবার ওপরের দিকে অবশ্য থাকছে ভারতের নাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা