× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে বাটলারের সেরা পাঁচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ২২:০৩ পিএম

বিশ্বকাপে বাটলারের সেরা পাঁচ

বিশ্বকাপ নিয়ে যখন জোরেশোরে চলছে ভবিষ্যদ্বাণী তখন জশ বাটলার জানিয়েছেন পছন্দের একাদশ। ভারতের মাটিতে বিশ্বকাপ ধরে রাখার মিশনে আসা চ্যাম্পিয়নদের অধিনায়ক আইসিসিকে জানিয়েছেন সেরা একাদশ।

আরও পড়ুন : আফগান মেন্টর জাদেজা

যেখানের পাঁচজনের একজনও নেই বাংলাদেশের। বাটলারের বিশ্বসেরা একাদশে জায়গা পাননি শ্রীলঙ্কা, আফগানিস্তান, নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানের কোনো ক্রিকেটারও।

সেরা একাদশে বাটলারের বেছে নেওয়া প্রথম পাঁচজন ক্রিকেটারের শুরুর দিকে আছেন স্বদেশি স্পিনার আদিল রশিদ। ইংলিশদের অধিনায়কের মতে, ওয়ানডেতে ৩২.৪২ গড়ে ১৮৪টি উইকেট রয়েছে রশিদের।

ওভারপ্রতি খরচ করেছেন ৫.৭১ রান। চার বছর আগে ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম বিশ্বকাপে ১১টি উইকেট নিয়েছিলেন রশিদ। বাটলার বলেছেন, ওয়ানডেতে রশিদই এখন সেরা স্পিনার।

কোহলি কিংবা বাবররা না থাকলেও বাটলারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। তৃতীয় ক্রিকেটার হিসেবে বাটলার বেছে নিয়েছেন রোহিত শর্মাকে।

তালিকার চতুর্থ ক্রিকেটার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবং পাঁচ নম্বরে আছেন আরেক প্রোটিয়া অনরিখ নরকিয়াকে। ভারতের মাটিতে এরা ভয়ংকর হয়ে উঠতে পারেন বলে আশাবাদী বাটলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা