প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ০৮:৫৫ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১৪:৪০ পিএম
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বিশ্রামে থাকবেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। মূলত টানা খেলার ধকল থেকে মুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।
আরও পড়ুন - হ্যাটট্রিকম্যান স্টার্কের বার্তা!
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং জুটিতে দারুণ শুরু এনে দেন তামিম ও লিটন। অতিরিক্ত গরমের মধ্যে দারুণ ব্যাটিং করেন তারা। ওই গরমের কারণে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝড়ায় মাসল ক্র্যাম্পের শিকার হয়েছেন। ফলে তাদেরকে ইনজুরি থেকে ঝুঁকিমুক্ত রাখতে আজকের ম্যাচে নাও খেলানো হতে পারে।
এ ছাড়া বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান। সম্প্রতি পায়ের গোড়ালির চোটে পড়ায় সতর্কতাস্বরূপ তাকে রাখা হবে বিশ্রামে। বাকিদের মধ্যে নেই কোনো ইনজুরি সমস্যা। ফলে বাকি সবাইকে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দেখা যাবে।
আজ দুপুর আড়াইটায় গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের পর আগামী ৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ আফগানিস্তান।