× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুবিয়ালেসকে ফিফার নিন্দা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ২১:৪২ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ২১:৪৩ পিএম

রুবিয়ালেসকে ফিফার নিন্দা

ক্ষমা চেয়েছেন, ভুলও স্বীকার করেছিলেন। কিন্তু পার পাননি লুইস রুবিয়ালেস। ফিফার নিষেধাজ্ঞা পেয়েছেন, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদও হারিয়েছেন। কয়েক মাস ছাড়িয়ে যাওয়া চুমুকাণ্ডে ‍রুবিয়ালেসকে এবার নিন্দা জানিয়েছে ফিফা। রুবিয়ালেসকে ‘ফুটবলের অখণ্ডতা এবং সুনামকে যথেষ্ট ক্ষতি’ করার জন্য অভিযুক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন - সাকিবদের সেমিতে খেলা ‘মিরাকল’

ফিফা তাদের এক প্রতিবেদনে অযাচিত চুমু এবং ফাইনালের অশ্লীল আচরণ স্পেনের প্রথম নারী বিশ্বকাপ জয়ের ‘সাফল্যকে স্পষ্টভাবে কলঙ্কিত করেছে’ বলে জানিয়েছে। জেনি হারমাসোকে হুমকি দেওয়াসহ অন্য বিষয়েও রুবিয়ালেসের সমালোচনা করেছে ফিফা।

সংস্থাটি জানিয়েছে, ‘শুধুমাত্র ঘটনা নিয়ে নিজস্ব মতামত প্রদানের জন্য খেলোয়াড়কে আইনি পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছে। এটি বেশ গুরুতর ব্যাপার। তার পারিপার্শ্বিক পরিবেশের ওপর এটা চাপ সৃষ্টি করেছিল, যা ছিল অসহনীয় এবং শৃঙ্খলাজনিত পদ্ধতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা