× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাচদের সেমির স্বপ্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম

ডাচদের সেমির স্বপ্ন

বিশ্বকাপের টিকিট জোগাড় করতে কাঠখড় কম পোহাতে হয়নি নেদারল্যান্ডসের। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোকে টপকে বৈশ্বিক আসরে নাম লিখিয়েছেন ডাচরা। শুধু মূল আসরে জায়গা করেই ক্ষান্ত হতে নয়, বিশ্বের বাঘা বাঘা দলের মাঝেও সেমিফাইনালে খেলার স্বপ্ন বুনছে ইউরোপের দলটি।

আরও পড়ুন - রোহিতদের যুবরাজের পরামর্শ

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার অংশ নিয়েছে নেদারল্যান্ডস। ২০ ম্যাচ খেলে জিতেছে মোটে দুটিতে। তবে বিশ্বকাপ বাছাইয়ের কঠিন পথ উতরে যাওয়া ডাচ কোচ রায়ান কুক মনে করছেন এখানেও সফল হবে তার দল। ২০১১ সালের পর আরেকটি বিশ্বকাপে খেলতে যাওয়া ডাচদের লক্ষ্য ৫ বা ৬টি জয়।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডাচ কোচ নিজেদের নিয়ে আশার কথাও শুনিয়েছেন। অংশগ্রহণ নয়, বিশ্বকাপে সর্বোচ্চটা দিয়ে লড়তে চান রায়ান কুক, ‘আমরা বড় আশা নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। কয়েকটা বড় ধরনের পারফরম্যান্স দেখাতে চাই, যেগুলো আমাদের জয় নিয়ে আসবে। সেমিফাইনালে যেতে যে ৫ থেকে ৬টা জয় লাগে। জয়গুলো পেতে সর্বোচ্চটা দিয়েই খেলব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা