× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সাকে পূর্ণ পয়েন্ট এনে দিলেন রামোস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২১ পিএম

বার্সাকে পূর্ণ পয়েন্ট এনে দিলেন রামোস

ফরাসি মুলুক ছেড়ে আবারও স্পেনে পা রেখেছেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক লা লিগায় খেলছেন শৈশবের ক্লাবের জার্সিতে। তবে মোটেও সময়টা তার পক্ষে যাচ্ছে না। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে গোল করতে চেয়েছিলেন। জালে বল জড়ালেন সার্জিও, কিন্তু সেই ১ গোলেই জিতল বার্সা। উঠল পয়েন্ট টেবিলের শীর্ষে।

অলিম্পিক স্টেডিয়ামে শুক্রবার লিগের ম্যাচে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। মায়োর্কার সঙ্গে আগের ম্যাচে ড্র করায় শীর্ষস্থান হারিয়েছিল জাভি হার্নান্দেজের দলটি। আরেকটি ড্র যখন চোখ রাঙাচ্ছিল তখন ত্রাতা হয়ে এলেন রামোস। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে করলেন আত্মঘাতীয় গোল।

ঘরের মাঠে বল দখল, গোলে শট কিংবা আক্রমণ সব বিভাগে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে বাড়ছিল অপেক্ষা। প্রথমার্ধে তিনটি শট লক্ষে রেখেও জালে পাঠাতে পারেননি দলটির ফরোয়ার্ডরা।

ম্যাচের ৭৬ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। লামিন ইয়ামিনের ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই পাঠান রামোস। শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে জাভি হার্নান্দেজের দল। তাতেই আট ম্যাচে ২০ পয়েন্ট তোলা বার্সা ওঠে শীর্ষে। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ২-এ জিরোনা। ১৮ পয়েন্ট নিয়ে ৩-এ রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা