× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের আগে ভারতের মাটিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৩ এএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৮ এএম

বিশ্বকাপের আগে ভারতের মাটিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে টানা দুই দুর্বার জয়ে যেন আকাশে উড়ছিল ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটাও তাই জয়ে রাঙাতে চেয়েছিল। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি রোহিত শর্মারা। আর হারের বৃত্তে আটকে অস্ট্রেলিয়ার পিঠও ঠেকে গিয়েছিল দেয়ালে। বিশ্বকাপের আগে তাদের জন্য ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল যেন সম্মান বাঁচানোর লড়াই।

তাতে শেষ হাসি হাসল ডেভিড ওয়ার্নাররাই। উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে আনল সফরকারীরা। ৬৬ রানের সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশও এড়িয়েছে অজিরা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে ঘরেই রেখে দিয়েছে ঘরের ছেলেরা।

অস্ট্রেলিয়ার চার ফিফটির বিপরীতে মাত্র দুটি হাফসেঞ্চুরিতে আর যাই হোক জবাবটা ঠিকঠাক দেওয়া যায় না। বাস্তবে সেটাই ঘটেছে। রোহিত শর্মা (৮১) ও বিরাট কোহলির (৫৬) ফিফটি ছিল জয়ের জন্য বড়ই অপ্রতুল। সিরিজ সেরা ব্যাটার শুভমান গিল তো মাঠেই নামেননি। ছিলেন বিশ্রামে।

তাই তো স্বাগতিকদের জন্য জয় ছিনিয়ে নেওয়াটা সম্ভবও হয়নি। ৩৫৩ রানের লক্ষ্যটাও ছোঁয়া হয়নি। ম্যাচসেরা গ্লেন ম্যাক্সওয়েল চার উইকেট তুলে নিলে ৪৯.৪ ওভারে ২৮৬ রানেই গুটিয়ে যায় ভারত। 

মিচেল মার্শ (৯৬), স্টিভেন স্মিথ (৭৪), মার্নাস লাবুশেন (৭২) ও ভেভিড ওয়ার্নারের (৫৬) ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ৩৫২ চ্যালেঞ্জিং পুঁজি গড়ে ভারত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা