× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ বলে ফিফটি!

যুবরাজের দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙলেন নেপালের ক্রিকেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৮ এএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪২ এএম

এশিয়ান গেমসের বাইশগজে নতুন ক্রিকেট ইতিহাস লিখেছে নেপাল : টুইটার

এশিয়ান গেমসের বাইশগজে নতুন ক্রিকেট ইতিহাস লিখেছে নেপাল : টুইটার

স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম ফিফটির রেকর্ডটি এতদিন ছিল যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের ব্যাটার। ৯ বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ছুঁয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে এবার আর অক্ষত থাকল না, যুবরাজের অনন্য সেই কীর্তি ভেঙে দিয়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি।

এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল গড়েছে একাধিক রেকর্ড। তাতে সবচেয়ে বড় হিসেবে থাকছে যুবির ১৬ বছরের কীর্তি ভেঙে দেওয়া।

মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল প্রথম ইনিংসে তুলেছিল ৩১৪/৩। কোনো দল টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান পার করল এই প্রথম। এর আগের রেকর্ড ছিল আফগানিস্তানের। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানরা ৩ উইকেট হারিয়ে তুলেছিল ২৭৮ রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ। সেটাই ছিল ক্রিকেটের এই ফরম্যাটে দ্রুততম হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন যুবি। বুধবার নেপালের দীপেন্দ্র সিং সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রানে অপরাজিত থাকেন আইরি।

দ্রুততম ফিফটি গড়তে দীপেন্দ্র হাঁকিয়েছেন আটটি। স্ট্রাইকরেট চোখ কপালে ওঠার মতো, ৫২০! এটাও টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড। এর আগে কোনো ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে এই স্ট্রাইকরেটে হাফসেঞ্চুরি করেননি। একই ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন নেপালের কুশল মাল্লা। ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাতেই কুশল ভেঙেছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রেকর্ড। দুজনই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা