× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় এনরিকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম

এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় এনরিকে

মার্সেইয়ের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর লিগ ওয়ানে তিন নম্বরে উঠে এসেছে পিএসজি। এমন দাপুটে জয়ের পরও দলটির কোচ লুইস এনরিকের কপালে চিন্তার ভাঁজ। ম্যাচে চোটে পড়েছে দলটির প্রাণ-ভোমরা কিলিয়ান এমবাপে। এদিকে চ্যাম্পিয়নস লিগের হাই ভোল্টেজ ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামার বাকি মাত্র ১০ দিন।

এমবাপে খুঁড়িয়ে মাঠ ছাড়লেও ম্যাচে তার অভাব বুঝতে দেননি আশরাফ হাকিমি ও বদলি হিসেবে নামা গঞ্জালো রামোস। মার্সেইয়ের মাঠে জোড়া গোল করে পিএসজিকে ৪-০ গোলের বড় জয় এনে দিয়েছেন পর্তুগালের তরুণ এই ফুটবলার।

গোল উৎসব করলেও এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় এনরিকে। ম্যাচ শেষে তাই স্বাভাবিকভাবেই দলের জয়ের চেয়েও বড় হয়ে উঠেছিল তারকা এই ফরোয়ার্ডের চোট।

যা নিয়ে এনরিকে বলেন, ‘এমবাপের চোট গুরুতর নয়। সে কিছুটা ব্যথা অনুভব করছিল, তাই তার পক্ষে খেলা কঠিন ছিল। তাকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ ছিল, তবে এটি কেবল একটি আঘাত মাত্র। এরপরও সে শতভাগ ফিট না হওয়া পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নেব না আমরা।’

পিএসজির পরের ম্যাচ ক্লেয়ারমন্থের বিপক্ষে আগামী শনিবার। সেই ম্যাচে এমবাপের থাকা হচ্ছে না তা একরকম নিশ্চিতই বলা চলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা