× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে সংবর্ধনা পাননি মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৫ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৩ পিএম

যে কারণে সংবর্ধনা পাননি মেসি

কাতার বিশ্বকাপ জয়ের পর ক্লাবে ফিরে আর্জেন্টিনার প্রতিটি ফুটবলারই পেয়েছেন রাজসিক অভ্যর্থনা। ব্যতিক্রম ছিলেন কেবল মেসি। আর্জেন্টিনার শিরোপা জয়ের রূপকার হয়েও পিএসজিতে ফিরে আনুষ্ঠানিক কোনো সংবর্ধনা পাননি রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। যা নিয়ে নানা সময় হতাশার কথা জানিয়েছেন মেসি। এরপর তো ক্লাবই ছেড়েছেন। দীর্ঘদিন পর তাকে সংবর্ধনা না দেওয়ার কারণ জানিয়েছে ফরাসি ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি।

খেলাইফি বলেন, ‘সবাই দেখেছেন, আমরা তাকে অনুশীলনে অভ্যর্থনা জানিয়ে ভিডিও প্রকাশ করেছি। আমরা ব্যক্তিগতভাবেও উদযাপন করেছি। তবে সম্মানের সঙ্গে বলতে চাই, আমরা ফরাসি ক্লাব। যে কারণে স্টেডিয়ামে উদযাপন করাটা অবশ্যই স্পর্শকাতর ছিল। যে দলটিকে সে হারিয়েছে, সেটার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। তার সতীর্থরা ফ্রান্স দলে খেলে আর আমাদের দলের সমর্থকরাও ফ্রান্সের সমর্থক।’

এর আগে স্বীকৃতি না পাওয়া নিয়ে মেসি বলেছিলেন, ‘আর্জেন্টিনা দলের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতি পাইনি। ব্যাপারটা বোধগম্যই। কারণ আমাদের কারণেই ফ্রান্স বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা