× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ভারতের এক্স-ফ্যাক্টর সূর্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৫ পিএম

বিশ্বকাপে ভারতের এক্স-ফ্যাক্টর সূর্য

টি-টোয়েন্টিতে দলের অপরিহার্য হয়ে উঠলেও ওয়ানডেতে কিছুতেই থিতু হতে পারছিলেন না সূর্যকুমার যাদব। এরপরও তাকে বিশ্বকাপের দলে রেখেছে ভারতের নির্বাচক প্যানেল। সুযোগ করে দিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান খরা কাটানোর। সুযোগ কাজে লাগিয়ে প্রথম দুই ম্যাচেই ফিফটি তুলেছেন সূর্য। বিশ্বকাপেও তাকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

সূর্যকে নিয়ে শেবাগ টুইটে লিখেছেন, ‘সূর্যের জন্য খুশি। সে অবশ্যই একজন এক্স-ফ্যাক্টর। সে যে গিয়ারে খেলতে পারেন তা অনেক খেলোয়াড়েরই নেই। প্রতিপক্ষের মনে ভীতি তৈরি করতে পারে সে। এটা অবশ্যই দুর্দান্ত যে, আমরা তাকে ধরে রেখেছি। সে আমাদের জন্য একটি সম্পদ হবে।’

সবশেষ দশটি ওয়ানডের মধ্যে চারটিতেই শূন্য রানে আউট হয়েছেন সূর্য। যা নিয়ে সমালোচনাও হয়েছে বেশ। বিশ্বকাপের আগে তাই সূর্যকে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি মার্ক ওয়াহ, ‘ডাকের জন্য অনেক কথা শুনতে হয়েছে তাকে। সে ৫০ ওভারের খেলোয়াড় হওয়ার যোগ্য কিনা; তাই নিয়ে প্রশ্ন করা হয়েছে। সে দেখিয়েছে, সে হারেনি। টি-টোয়েন্টি ও ৫০-ওভারের ক্রিকেটের বেসিক অনেকটা একই। বল মারতে হবে, রান করতে হবে ও খারাপ বলকে দূরে রাখতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা