× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

গেইল ও আমলার চোখে সেমিতে যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২২ পিএম

গেইল ও আমলার চোখে সেমিতে যারা

বিশ্বকাপ সামনে, ব্যস্ততা বেড়েছে সাবেকদেরও। দশটি দল নিয়ে নিয়মিতই কাটাছেঁড়া করছেন তারা। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বাছাই করছেন সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম। সে তালিকায় এবার যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাসিম আমলাও। জানিয়েছেন তার দৃষ্টিতে কোন চার দল রয়েছে সেমিফাইনালের দৌড়ে। খুব একটা আলোচনায় না থাকলেও তালিকায় নিজেদের উত্তরসূরি প্রোটিয়াদেরও রাখতে ভুল করেননি আমলা।

বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালের প্রশ্নে আমলা বলেন, ‘ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে বেছে নেব আমি।’

৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে টেম্বা বাভুমার দল। সেখানে কীভাবে ভালো করতে পারে প্রোটিয়ারা— সে উপায়ও বাতলে দিয়েছেন আমলা, ‘বিশ্বকাপে সারাক্ষণ মাঠে আওয়াজ হবে। যা আপনার মাথায় ঢুকলে চাপে পড়তে পারেন। সুতরাং কী নিয়ে চিন্তাভাবনা করবেন তা আপনাকে ঠিক করতে হবে। যা করা দরকার তার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করুণ। এটি করতে পারলেই সফল হবেন।’

আমলার মতো এর আগে সেরা চার নিয়ে কথা বলেছেন অনেকেই। সেই কাতারে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলও। তার মতে, পাকিস্তান, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা