প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৬ পিএম
ভিসা জটিলতা এখনও কাটেনি। বিশ্বকাপের ভেন্যুতে দিন কয়েকের যে ক্যাম্প করতে চেয়েছিল পাকিস্তান, সেটাও হয়তো ভেস্তে যাবে! তবে এত কিছু মাথায় নিচ্ছেন না শাহিন আফ্রিদি। পাকিস্তানের তারকা পেসারের মনোযোগ স্রেফ সেরাটা নিংড়ে দেওয়ায়।
আইসিসির প্রকাশিত এক ভিডিওতে শাহিন বলেছেন, ‘আমরা আশা করছি, উইকেট (পাকিস্তানের) একই রকম হবে। এটা ঠিক যে ভারতে আমাদের প্রথম সফর হবে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। নিজেদের সেরা ক্রিকেট খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
ভারতে খেলার অভিজ্ঞতা নেই আফ্রিদিদের। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলীও কখনও খেলেননি প্রতিবেশী দেশটিতে। তবে পাশাপাশি দেশ হওয়ায় কন্ডিশন নিজেদের পক্ষে থাকবে বলে আশাবাদী ২৩ বর্ষী পেসার, ‘মোহাম্মদ নওয়াজ ছাড়া আমাদের এই দলের আর কেউ কখনও ভারতে যায়নি। আমরা ভারতে পাকিস্তান, শ্রীলঙ্কা আর সংযুক্ত আরব আমিরাতের মতো কন্ডিশন আশা করছি।’