× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল প্লেয়ার্স ড্রাফট

কুমিল্লায় ইমরুল, নাঈমকে টেনেছে ঢাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৮ পিএম

কুমিল্লায় ইমরুল, নাঈমকে টেনেছে ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। আগেভাগেই সম্পন্ন হচ্ছে দল গোছানোর কাজ। রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখানে স্থানীয় ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডে প্রথমে ডাকার সুযোগ পেয়ে ঢাকা নিয়েছে নাঈম শেখকে।

শাহাদাত হোসেন দিপুকে নিয়েছে চট্টগ্রাম, নাজমুল অপু গেছেন সিলেটে, কামরুল রাব্বিকে নিয়েছে বরিশাল, রংপুর নিয়েছে আবু হায়দার রনিকে, খুলনায় গেছেন মুকিদুল মুগ্ধ, কুমিল্লা নিয়েছে ইমরুল কায়েসকে এবং তাইজুল ইসলামকে নিয়েছে ফরচুন বরিশাল।

দেশি ক্রিকেটারদের তৃতীয় রাউন্ডের প্রথম ডাকে মুশফিক হাসানকে নিয়েছে কুমিল্লা, আকবর আলী গেছেন খুলনা, ফজলে রাব্বি গেছেন রংপুরে, প্রিতম কুমারকে নিয়েছে বরিশাল, সিলেটে গেছেন শফিকুল ইসলাম, চট্টগ্রামে গেছেন সালাউদ্দিন সাকিব, সাব্বির হোসেনকে নিয়েছে ঢাকা।

বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী মর্তুজাকে আগেই রিটেইন করেছে সিলেট স্ট্রাইকার্স। পরে জাকির হাসান ও তানজিম হাসান সাকিবকেও ধরে রাখে তারা। স্থানীয়দের মধ্যে সরাসরি চুক্তিতে তারা নিয়েছে নাজমুল হোসেন শান্তকে। বিদেশিদের মধ্যে সরাসরি চুক্তি করেছে রায়ান বুর্ল, বেন কাটিং, জর্জের সঙ্গে। ড্রাফট থেকে তারা নিয়েছে মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরীকে।

দেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডের প্রথম ডাকে রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট  নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা, রুবেলকে নিয়েছে খুলনা।

বিপিএলে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন ৪৪৩ জন বিদেশি ক্রিকেটার। ৭ ক্যাটাগরিতে ২০৩ জন দেশি ক্রিকেটার আছেন বিপিএলের ড্রাফটে। প্লেয়ার্স ড্রাফট থেকে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩১ জন খেলোয়াড়কে দলে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা