× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিম-মাহমুদউল্লাহর বরিশালে মুশফিক-সৌম্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২২ পিএম

তামিম-মাহমুদউল্লাহর বরিশালে মুশফিক-সৌম্য

দেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র ‘এ’ ক্যাটাগরিতে জায়গা হয়েছিল মুশফিকুর রহিমের। এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এবার তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তার ভিত্তিমূল্য ছিল ৮০ লাখ টাকা। তিনি ছাড়াও দলটিতে আগে থেকেই আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

জাতীয় দলের এই তিন তারকা ক্রিকেটার ছাড়াও দলটি আগে থেকেই দলে ভিড়িয়েছে মেহেদী মিরাজ ও পেসার খালেদ আহমেদকে। বিদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে জায়গা হয়েছে এশিয়া কাপ মাতানো শ্রীলঙ্কান তরুণ দুনিথ ভেল্লালাগেকে। এ ছাড়াও পল স্টার্লি, ফখর জামান ও মোহাম্মদ আমিরের মতো তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলটি।

বরিশালের ফ্র্যাঞ্চাইজির হয়ে অবশ্য আগেও খেলেছেন মুশফিক। ২০১৬ সালে দলটির নেতৃত্বও দিয়েছেন তিনি। এবার ফের বরিশালের ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়েছেন তিনি। সবশেষ বিপিএলে মুশফিক ছিলেন সিলেট স্ট্রাইকার্সে। সে আসরে ১৫ ম্যাচে মুশফিকের সংগ্রহ ৩৫৭ রান। 

মুশফিক ছাড়াও প্লেয়ার্স ড্রাফট থেকে দলটি আজ দলে টেনেছে মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকারকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা