× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক মঞ্চে সাত ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার টানার লড়াই আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৫ এএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৬ এএম

এক মঞ্চে সাত ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার টানার লড়াই আজ

বিপিএলের দশম আসর সামনে রেখে একটু একটু করে প্রস্তুত হচ্ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। গড়ে তুলছিল দল। দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে যাচ্ছিল তারা।

আরও পড়ুন - খুশি বক্সার জিনাত

এতদিন যে যার মতো ক্রিকেটারদের দলে টেনেছে। যেমন সাকিব আল হাসান ফরচুন বরিশাল ছেড়ে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। দলে তার সঙ্গী হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বিপরীতে তামিম ইকবাল বরিশালে নাম লিখিয়েছেন ক্যাপ্টেন হিসেবে। তার সঙ্গে থাকছেন আফগান তারকা ইব্রাহিম জাদরান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে সুনীল নারি ও আন্দ্রে রাসেলকে। আজ আবার দল গোছানোর সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেটা অবশ্য বড় পরিসরে।

প্লেয়ার্স ড্রাফট থেকে দলের শক্তি বাড়ানোর আরও সুযোগ পাচ্ছে দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।

আজ সাত দল নিয়ে প্লেয়ার্স ড্রাফট শুরু হবে দুপুর ১২টায়। র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস।

বিপিএলের এবারের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটার জায়গা পেয়েছেন ২০৩ জন। তাদের সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন কেবল মুশফিকুর রহিম। তার পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা। এবারের প্লেয়ার্স ড্রাফটে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক।

ড্রাফটে রয়েছেন মোহাম্মদ আশরাফুলের মতো বর্ষীয়ান ক্রিকেটার। তবে তালিকা নেই নাসির হোসেনের। আইসিসি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় বিপিএল তো বটেই বাংলাদেশের সব ধরনের ঘরোয়া ক্রিকেটে অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে আছেন তারকা এই অলরাউন্ডার।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন চারজন- আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী ও তাইজুল ইসলামদের মতো ১৮ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা।

‘ডি’ ক্যাটাগরিতে আছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম ও শামসুর রহমানদের মতো ৩১ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা।

সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনরা আছেন এই তালিকায়। পারিশ্রমিক ১৫ লাখ টাকা।

‘এফ’ ক্যাটাগরিতে থাকছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন ‘জি’ ক্যাটাগরিতে রয়েছেন ৪৫ জন ক্রিকেটার। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।

এ ছাড়া ড্রাফটে বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪৪৮ জন। তাদের ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। ক্যাটাগরি ‘এ’-তে আছেন ১৮ জন। এই তালিকায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের সংখ্যাই বেশি। ক্যাটাগরি ‘বি’-তে আছেন ১৬ জন ক্রিকেটার। ‘সি’ ক্যাটাগরিতে আছেন ৬০ জন।

ক্যাটাগরি ‘ডি’ ও ‘ই’-তে আছেন যথাক্রমে ৯৭ ও ২৫৫ জন ক্রিকেটার। ‘এ’-শ্রেণির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার। ‘বি’ শ্রেণি ৬০ হাজার, ‘সি’শ্রেণি ৪০ হাজার, ‘ডি’৩০ হাজার ও ‘ই’শ্রেণির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা