× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় দল হিসেবে তিন ফরম্যাটের চূড়ায় ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৫ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৭ পিএম

দ্বিতীয় দল হিসেবে তিন ফরম্যাটের চূড়ায় ভারত

বিশ্বকাপের আগে দুর্বার এক জয় ছিনিয়ে নিয়েছে ভারত। হতাশ করেছে অস্ট্রেলিয়াকে। দাপুটে এ জয়ে পাকিস্তানকে হটিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে তারা। টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের চূড়ায় আগে থেকেই বসেছিল ভারত। তার মানে তিন সংস্করণের র‌্যাঙ্কিংয়ের রাজত্বই পেলেন লোকেশ রাহুলরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম এমন কীর্তি গড়ল তারা।

আরও পড়ুন :স্পিনে কাবু বাংলাদেশ, সিরিজে লিড নিউজিল্যান্ডের

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা বিশ্রাম পেয়েছেন। তাই ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রাহুলের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এই মাইলফলকে পা রাখার ক্রেডিটটা তাই বলা যায় তারই। যে কৃতিত্বটা সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতও দেখাতে পারেনি।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে তিন ফরম্যাটের শীর্ষস্থান দখলে নিল ভারত। ২০১২ সালে প্রথমবার এই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

ঘরের আসরের বিশ্বকাপ ঘরেই রেখে দিতে মরিয়া ভারত। প্রমাণটা মিলল এশিয়া কাপেই। মোহাম্মদ সিরাজের ধ্বংসাত্মক বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৫০ রানে গুঁড়িয়ে অষ্টম শিরোপা ছিনিয়ে প্রতিপক্ষদের প্রকারান্তরে সেই হুঁশিয়ারই করেছে ভারত।

কিন্তু ভারত বিশ্বকাপ খেলবে নিজেদের দেশের মাটিতে। বিশ্বকাপ জয়ের মিশনে তাহলে ঘাটতি তো থেকেই যেতে পারে। ঘরের মাঠেও দাপটের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতিমূলক সিরিজ শুরু করল ভারতীয় দল।

মোহাম্মদ শামির দুরন্ত বোলিং আর ঋতুরাজ গাইকোয়াড, শুভমান গিল, লোকেশ রাহুল আর সূর্যকুমার যাদবের ব্যাটিং-তাণ্ডবে ভারত অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ৫ উইকেটে। ৮ বল হাতে রেখে পাওয়া এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়োজকরা।

ম্যাচসেরা শামির ৫ উইকেট শিকারের পর ফিফটি হাঁকান ঋতুরাজ গাইকোয়াড (৭১), শুভমান গিল (৭৪), ক্যাপ্টেন লোকেশ রাহুল (৫৮*) ও সূর্যকুমার যাদব (৫০)। তাতেই ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান তুলে জয়ের আনন্দে মাতেন স্বাগতিকরা।

তার আগে মোহালিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে সব কটি উইকেট হারিয়ে ডেভিড ওয়ার্নারের ফিফটিতে (৫২) ২৭৬ রানের লড়াকু পুঁজি গড়ে অতিথি অস্ট্রেলিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা