× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডেতে খালেদের প্রথম শিকার বাউস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৭ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৫ পিএম

ওয়ানডেতে খালেদের প্রথম শিকার বাউস

ততক্ষণে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে অভিষেক হওয়া খালেদ আহমেদকে লিটন দাস বোলিং আক্রমণে ডাকেন ইনিংসের অষ্টম ওভারে। ওই ওভারেই আনেন সাফল্য।

পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ম্যাচে খেলতে নামা খালেদ প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। ওয়ানডে আন্তর্জাতিকে তার প্রথম শিকার চাদ বাউস। 

আজ ওয়ানডে অভিষেক হয়েছে খালেদ আহমেদের — আ. ই. আলীম

মিরপুরে ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইরা ৮ ওভার শেষে ৩৬ রানে সংগ্রহ করেছে। হারিয়েছে টপ অর্ডারের তিন উইকেট। ৪ ওভারে ১৮ রান খরচায় বাকি দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউই ইনিংস টানছেন হ্যানরি নিকোলাস। তিনি ব্যাট করছেন ৮ বলে ১০ রানে। টম বান্ডল আছেন শূন্য রানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা