প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৭ এএম
ঘরের আসরের বিশ্বকাপ ঘরেই রেখে দিতে মরিয়া ভারত। প্রমাণটা মিলল এশিয়া কাপেই। মোহাম্মদ সিরাজের ধ্বংসাত্মক বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৫০ রানে গুঁড়িয়ে অষ্টম শিরোপা ছিনিয়ে প্রতিপক্ষদের প্রকারান্তরে সেই হুঁশিয়ারই করেছে ভারত।
আরও পড়ুন : সেই ফিলিপাইনের কাছেও হারল বাংলাদেশ
ভারত বিশ্বকাপ খেলবে নিজেদের দেশের মাটিতে। কিন্তু এশিয়া কাপ তারা জিতেছে শ্রীলঙ্কার মাটিতে। উপমহাদেশের উইকেট মিল তো থাকবেই। তবে তার পরও মহাদেশীয় টুর্নামেন্টও আর দেশে হয়নি।
বিশ্বকাপ জয়ের মিশনে ঘাটতি তো থেকেই গেল। কথাটা ভাবতেই পারেন ক্রিকেট অনুরাগীরা। তাদের অভয় দিতে এবার ঘরের মাঠেও দাপটের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতিমূলক সিরিজ শুরু করল ভারতীয় দল।
মোহাম্মদ শামির দুরন্ত বোলিং আর ঋতুরাজ গাইকোয়াড, শুভমান গিল, লোকেশ রাহুল আর সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ৫ উইকেটে ভারত। ৮ বল হাতে রেখে পাওয়া এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়োজকরা।
ম্যাচসেরা শামির ৫ উইকেট শিকারের পর ফিফটি হাঁকান ঋতুরাজ গাইকোয়াড (৭১), শুভমান গিল (৭৪), ক্যাপ্টেন লোকেশ রাহুল (৫৮*) ও সূর্যকুমার যাদব (৫০)। তাতেই ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান তুলে জয়ের আনন্দে মাতেন স্বাগতিকরা।
তার আগে মোহালিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ডেভিড ওয়ার্নারের ফিফটিতে (৫২) ২৭৬ রানের লড়াকু পুঁজি গড়ে অতিথি অস্ট্রেলিয়া।