প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৫ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৬ পিএম
বৃষ্টি যেন বাংলাদেশ ক্রিকেটের পিছু নিয়েছে। ছাড়তে চাচ্ছে না কিছুতেই। বৃহস্পতিবার বৃষ্টির হানায় পণ্ড হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। এ তো গেল ছেলেদের ক্রিকেটের গল্প।
আরও পড়ুন : সাবিনাদের জালে জাপানের ৮ গোল
পরের দিনেও হাসল বৃষ্টি। তার মানে আজ বৃষ্টি বাগড়া দিয়েছে মেয়েদের ক্রিকেটেও। প্রকৃতির বাধার কারণে মাঠেই নামতে পারেননি মেয়েরা। খেলতে পারেননি এশিয়ান গেমসে হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ।
হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে বৃষ্টির কারণে একটি বলও গড়ায়নি। গেমসের নিয়মে বাছাই পর্বে এগিয়ে থাকায় হংকংয়ের স্বপ্ন গুঁড়িয়ে নিগার সুলতানারা উঠে গেছে সেমিফাইনালে। রবিবার শেষ চারের লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ভারত।
আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। কিন্তু বৃষ্টির হানায় লড়াই পিছিয়ে যায় দুই ঘণ্টা। মাঠ খেলার অনুপযুক্ত থাকায় শেষে ম্যাচটাই পরিত্যক্ত হয়ে যায়।