× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় ওয়ানডের আগে দলে হাসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০ এএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩২ পিএম

দ্বিতীয় ওয়ানডের আগে দলে হাসান

নিউজিল্যান্ডের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। তবে কারো চোটে দলে ডাকা হয়নি তাকে। বিশ্বকাপের আগে নিজেকে আরেকটু ঝালিয়ে নিতেই দলে ফেরানো হয়েছে তরুণ এই পেসারকে।


এর আগে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দলে ফিরেছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও ব্যাট করার সুযোগ হয়নি তাদের। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাতিল হয় ম্যাচটি।

তবে বৃষ্টির আগে বল হাতে দারুণ করেছিল বাংলাদেশ। কিউইদের ব্যাটিংয়ে পাঠানোর পর বৃষ্টিতে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১৩৬ রানে পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিল বোলাররা। ৭ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচায় তিন উইকেট তুলেছিলেন মুস্তাফিজ। অপর দুটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।

কাল বাংলাদেশ সময় দুপুর ২ টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচের আগে দলে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। ধারণা করা হচ্ছে একাদশেও থাকবেন তিনি। তার ফেরায় বিশ্বকাপের আগে চোট এড়াতে বিশ্রাম দেওয়া হতে পারে অভিজ্ঞ পেসার মুস্তাফিজকে। 

দ্বিতীয় ম্যাচের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, আনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হোসেন, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা