× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরবর্তী কোহলি হবেন গিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৬ পিএম

পরবর্তী কোহলি হবেন গিল

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ৬ ম্যাচে ৭৫.৫০ গড়ে সর্বোচ্চ ৩০২ রান এসেছে শুভমান গিলের ব্যাট থেকে। ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন ২৪ বছর বয়সি এই তরুণ। রয়েছেন ফর্মের তুঙ্গে।

ঘরের মাঠে বিশ্বকাপে তার ব্যাটে বড় স্বপ্ন বুনছে সমর্থকরা। সমর্থকদের এই প্রত্যাশা গিল মেটাবেন বলেই মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। তার মতে, ভারতের পরবর্তী কোহলি হবেন গিল।

গিলকে নিয়ে রায়না বলেন, ‘সে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হবে। আমি জানি, সে একজন সুপারস্টার হতে চায় এবং পরবর্তী বিরাট কোহলি হতে চায়। ইতোমধ্যেই সেই আভাস সে দিয়েছে।’

রায়না আরও বলেন, ‘স্পিনাররা জানে না কোথায় তাকে বল করতে হবে। যদি ফাস্ট বোলাররা বল সুইং না করে, তাহলে সে স্ট্রেট বা ফ্লিক শট খেলে। তার মানসিকতা এখানেই থেমে থাকবে না। ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা যা করেছিল; গিল এই বছর একই কাজ করতে পারে। সে ব্যাট করার জন্য ৫০ ওভার পাবে, তাই এটি তার ব্যাটিংয়ের জন্য একটি টেক অফ পয়েন্ট। আমি মনে করি সে একজন জন্মগত নেতা। এবং সে তার খেলায় সেটা দেখায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা