× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশিত হলো বিশ্বকাপের থিম সং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৯ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪১ পিএম

প্রকাশিত হলো বিশ্বকাপের থিম সং

কেমন হবে এবারের বিশ্বকাপের অফিসিয়াল এন্থেম— গতকাল সন্ধ্যার পর আইসিসির পোস্টার প্রকাশ করার পর থেকেই এমন জিজ্ঞাসা ঘুরছিল। আইসিসি আজ ঠিক দুপুরেই প্রকাশ করেছে ৫০ ওভার ক্রিকেটের থিম সং।

বুধবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পেয়েছে গানের ভিডিও। হিন্দি ভাষার গানটির নামকরণ করা হয়েছে ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘হৃদয় উদযাপনের কথা বলে’।

৩ মিনিট ২১ সেকেন্ডের গানের সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। তাতে পারফর্ম করেছেন বলিউড সুপারস্টার রণবীর সিং।

থিম সং ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও আছে বিশেষ আয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা