× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাপুটে এমবাপেদের ওপর খুশি এনরিকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৫ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৮ এএম

দাপুটে এমবাপেদের ওপর খুশি এনরিকে

মেসি-রোনালদোবিহীন প্রথম চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের শুরু খানিকটা ম্যাড়মেড়েভাবেই হয়েছে। গ্রুপ অব ডেথে ‘এফ’-এ দিনের প্রথম ম্যাচে নিউক্যাসলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এসি মিলান। নতুন রূপ নেওয়া পিএসজি অবশ্য দারুণ জয় পেয়েছে। এমবাপে ও হাকিমির গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। তাতে যারপরনাই খুশি কোচ লুইস এনরিকে।

পার্ক ডে প্রিন্সেসে মঙ্গলবার রাতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকোলাস সুলের হ্যান্ডবলে কপাল খোলে পিএসজির। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। এর ১০ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক পিএসজি। 

ভিতিনহার সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে কাট ইন করে গোল করেন আশরাফ হাকিমি। গত দুই মৌসুমে হালান্ড, সাঞ্চো, বেলিংহামের মতো তারকাদের হারানো ডর্টমুন্ড তাদের স্বভাবজাত ফুটবল খেললেও দলে ব্যবধান গড়ে দেওয়ার মতো কেউ না থাকায় নীরবে মেনে নিয়েছে পরাজয়।

নতুন মৌসুমে পিএসজির দায়িত্ব পাওয়া লুইস এনরিকে দাপুটে জয়ে বেশ খুশি, ‘সবচেয়ে বেশি কী পছন্দ করেছি? আমরা ধারাবাহিক ছিলাম। এটা পরিষ্কার যে পুরো খেলায় খেলোয়াড়রা সবাই সম্পূর্ণভাবে গ্যাসভর্তি ছিলাম। পুরো খেলায় আমরা আরও ভালো খেলেছিলাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা