× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলভারেজের জোড়া গোলে সিটির দাপুটে শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৭ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৩ পিএম

আলভারেজের জোড়া গোলে সিটির দাপুটে শুরু

ফুটবল বুঝি এমন! রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে প্রথমার্ধে পরিষ্কার দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। এক দুই করে ২২টি শট নিয়েও ব্যর্থ সিটিজেনরা। উল্টো প্রথমার্ধের শেষ সময়ে গোল পেয়ে যায় সার্বিয়ান ক্লাবটি। ম্যাচটি যদিও বড় জয়েই চ্যাম্পিয়ন্স লিগে নতুন শুরু করেছে পেপ গার্দিওলার দল।

ইউরোপ-সেরার নতুন মৌসুমের গ্রুপ পর্বে মঙ্গলবার বেলগ্রেডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। একই গ্রুপের আরেক ম্যাচে ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারিয়েছে আরবি লেইপজিগ।

ইতিহাদ স্টেডিয়ামে এদিন সিটিজেনরা শুরু থেকে একের পর এক সুযোগ এনেছিল। নিজেকে তাতে দুর্ভাগা ভাবতে পারেন সুযোগ হেলায় হারানো আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান সেনসেশনের প্রতিরোধে অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকের কৃতিত্বও রয়েছে।

২৩ বর্ষী হালান্ডের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী আলভারেজ। ৪৫ মিনিটে ১ গোল হজমের পর দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে তিনি সমতায় ফেরান। ৪৭ মিনিটে হালান্ডের কাছ থেকে বল পেয়ে লক্ষ্য ভেদ করেন বিশ্বজয়ী ফরোয়ার্ড।

৬০ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলকে ২-১ গোলে এগিয়ে নেন আলভারেজ। এর কিছু সময় পর ফোডেনের অ্যাসিস্ট থেকে রদ্রি বল জালে জড়ালে ৩-১ ব্যবধানের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা