× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয় দেখানোর দাবি হারমাসোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০১:০২ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩৪ এএম

ভয় দেখানোর দাবি হারমাসোর

তাড়াহুড়ো ছিল, স্পেনের নারী দলের কোচ মোনৎসে তোমের তড়িঘড়ি করার কারণও ছিল। সপ্তাহ না ঘুরতেই নেশন্স লিগের দুটি ম্যাচ। সেখানে ১৫ ফুটবলারকে ডেকেছেন তোমে। খটকাটা লেগেছে সেখানেই।

আরও পড়ুন - এবারও গোল নয়, নেইমার পেলেন কার্ড

ঘোষিত সেই স্কোয়াডে নেই জেনি হারমাসো। তাকে না রাখার কারণ হিসেবে বিশ্বকাপজয়ীদের নতুন কোচ বলেছেন, ‘জেনিকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত।’

দল ঘোষণার সময় ওই কথাটিতেই চটেছেন হারমাসো। টুইটারে তিনি তোমের কাছে জানতে চেয়েছেন, ঠিক কার কাছ থেকে তাকে রক্ষা করবেন। স্প্যানিশ ফেডারেশনের বিপক্ষে ভয় দেখানোর অভিযোগও এনেছেন হারমাসো।

বলেন, ‘খেলোয়াড়রা নিশ্চিত, আইনি ব্যবস্থা নেওয়া আর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখানো এবং হুমকি দেওয়াটা বিভাজন তৈরি করার একটা কৌশল মাত্র।’

নারী বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চের সেই চুমুকাণ্ডের জল গড়িয়েছে অনেকদূর। ‍স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদও ছেড়েছেন লুইস রুবিয়ালেস। কদিন আগে তার বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন হারমাসো।

তবে নিজেদের চাওয়া অনুযায়ী ফেডারেশনে পরিবর্তন না এলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে বিবৃতি দিয়েছেন নারী বিশ্বকাপ জেতা ২৩ জনসহ ৩৯ ফুটবলার। মোনৎসের ঘোষিত নেশন্স লিগের দলে তার মাঝে রয়েছে ১৫ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা