× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাজিয়ার বিপক্ষে ৩ পয়েন্ট চাওয়া বসুন্ধরার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২১ পিএম

মাজিয়ার বিপক্ষে ৩ পয়েন্ট চাওয়া বসুন্ধরার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে এবার চ্যালেঞ্জ মহাদেশীয় টুর্নামেন্টের। যে লক্ষ্য সামনে রেখে বসুন্ধরা পৌঁছে গেছে মালদ্বীপে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। প্রতিপক্ষের মাঠ থেকে জয় তুলে নিয়েই বাংলাদেশি চ্যাম্পিয়নরা শুরু করতে চায় তাদের এএফসি কাপ মিশন।

মাজিয়া ছাড়াও বসুন্ধরা এবারের এশিয়া কাপে খেলবে মোহনবাগান আর উড়িষ্যা এফসির বিপক্ষেও। তিন দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬টি ম্যাচ খেলবে। আগামীকাল ১৯ সেপ্টেম্বর মাজিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যার শুরু। চলবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

মালদ্বীপের এই দলের বিপক্ষে খেলতে গতকাল রবিবার দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস। দেশ ছাড়ার আগে কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন, ‘মাজিয়ার বিপক্ষে তিন পয়েন্টের জন্যই খেলব আমরা। টুর্নামেন্টটা আমরা জয় দিয়ে শুরু করতে চাই। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।’

বসুন্ধরার অতীত ইতিহাস অবশ্য কথা বলছে নিজেদের পক্ষেই। মাজিয়ার বিপক্ষে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছে দলটি, জিতেছে সব কটিতেই। 

বসুন্ধরার সামনে অবশ্য সুযোগ ছিল এবার এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার। প্রিলিমিনারি রাউন্ডে শারজাহ এফসি আর তার পরের রাউন্ডে ইরাকের ট্রাক্টর এফসিকে হারাতে পারলেই মিলত মূল পর্বের টিকিট। তবে সেটা বসুন্ধরা পারেনি, বিদায় নিয়েছে প্রাথমিক পর্ব থেকেই। যদিও তাতেই ইতিহাস গড়া হয়ে গেছে তাদের। এ পর্যন্ত যেকোনো বাংলাদেশি দল এএফসি চ্যাম্পিয়নস লিগের কোনো পর্বেই খেলতে পারেনি, প্রিলিমিনারি রাউন্ড দিয়ে যার দুয়ার খুলেছে বসুন্ধরা কিংস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা