× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল উৎসব করে শীর্ষে ফিরল বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৩ এএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:১০ এএম

গোল উৎসব করে শীর্ষে ফিরল বার্সা

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে দলে ফিরেছেন বার্সেলোনার ফুটবলাররা। তাতেই যেন নতুন রূপে জেগে উঠেছে কাতালান ক্লাবটি। লা লিগায় রাতের ম্যাচে রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। গোল উৎসবের ম্যাচে গোলের দেখা পেয়েছেন বার্সার প্রায় সব তারকা।

এদিন ২৫ মিনিটে বার্সাকে প্রথম সাফল্য এনে দেন জোয়াও ফেলেক্সি। এরপর ৩২ মিনিটে লেভান্ডোভস্কির গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে মাঠে মেনে আক্রমণের ধার যেন আরও বাড়ে। বার্সার হয়ে বল জালে জড়ান আরও তিন ফুটবলার। ৬২ মিনিটে ফেরান তোরেসের ৪ মিনিট পর রাফিনিয়া ও শেষটা টানেন ক্যানসেলো। বার্সার এমন ম্যাচে বাড়তি পাহারা বসিয়েও জোয়ার ঠেকাতে পারেনি বেতিস।

এমন দাপুটে জয়ের পর লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সা। পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট এখন জাভির দলের। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ বার্সার থেকে পিছিয়ে ১ পয়েন্টে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা