× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যালিসের চোখে, বিশ্বকাপে সেরা হবেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৮ পিএম

ক্যালিসের চোখে, বিশ্বকাপে সেরা হবেন যারা

মাসখানেক বাকি ওয়ানডে বিশ্বকাপের। ভারতে প্রস্তুত ১০টি মাঠ। প্রায় ৪৬ দিন ধরে চলা লড়াইয়ে চ্যাম্পিয়ন কারা হতে পারে কিংবা বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন কোন খেলোয়াড়— এমন সব বিষয় নিয়ে চলছে ভবিষ্যদ্বাণী। ট্রেন্ডের মতো হতে যাওয়া সেই আলোচনায় বাদ যাননি জ্যাক ক্যালিস। প্রোটিয়া কিংবদন্তি জানিয়েছেন বৈশ্বিক আসরের সেরা পাঁচ ক্রিকেটারের নাম।

আইসিসির এক ভিডিওতে ভবিষ্যদ্বাণী করেছেন দক্ষিণ আফ্রিকান। চমক দেখাতে বা বিশ্বকাপে দলের ট্রাম্পকার্ড হতে পারেন এমন পাঁচজনের মাঝে তিনি বেছে নিয়েছেন, ভারতের টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলিকে। আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ইংল্যান্ডের জশ বাটলার এবং আফগানিস্তানের রশিদ খান। সেরা পাঁচে রেখেছেন স্বদেশি পেসার অ্যানরিখ নর্তজেকেও। 

ক্যালিসের মতে, আসন্ন বিশ্বকাপে এই ক্রিকেটারদের ওপরই সবচেয়ে বেশি নজর থাকবে। প্রোটিয়াদের সাবেক অলরাউন্ডার সেরা পাঁচে সবার ওপরের দিকে কোহলিকে রাখার কারণও জানিয়েছেন, ‘কোহলি একজন দুর্দান্ত খেলোয়াড়। সম্ভবত শেষ বিশ্বকাপটা তার নিজ দেশে খেলবে এবং সে সেখানে দুর্দান্তভাবে শেষ করতে চাইবে। আমার মতে, সে ভারতের টপ অর্ডারে বড় ভূমিকা পালন করতে চলেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা