× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়ংকর হতে যাওয়া জুটি ভাঙলেন মেহেদী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৬ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮ পিএম

ভয়ংকর হতে যাওয়া জুটি ভাঙলেন মেহেদী

ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। তিলক ভার্মাকেও বেশি সময় থাকতে দেননি। ১৭ রানের মাঝে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে এগিয়ে নিচ্ছিলেন লোকেশ রাহুল ও শুভমন গিল। ভয়ংকর হয়ে উঠতে যাওয়া সেই জুটিতেই আঘাত হেনেছেন মেহেদী হাসান।

কলম্বোতে বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে ভারত এখনও ১৯২ রান পেছনে। ১৮ ওভারে এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়ে করেছে ৭৪ রান।

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলা ভারত এদিন ২ রান তুলতেই হারায় প্রথম উইকেট। ১৭ রানের মাথায় আবারও আঘাত হানেন অভিষেক হওয়া তানজিম। পরে ৫০ রান ছাড়ানো জুটিতে ধাক্কা সামাল দেন রাহুল-গিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গিল ৫৪ বলে ৪৩ রান করে ব্যাটিং করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ইশান কিষান।

বাকি ৩২ ওভারে ভারতের জিততে প্রয়োজন ১৯২ রান। বাংলাদেশের সেখানে আর সাতটি উইকেট দরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা