× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালাহ’র বদলে রিচার্লিসনকে চাইছিল ইত্তিহাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৩ পিএম

সালাহ’র বদলে রিচার্লিসনকে চাইছিল ইত্তিহাদ

প্রিমিয়ার লিগ ছাড়ার খুব কাছে ছিলেন রিচার্লিসন। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ২০০ মিলিয়ন পাউন্ড দিয়ে নিতে চেয়েছিল আল ইত্তিহাদ। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, মোহামেদ সালাহকে কিনতে না পারায় শেষ সময়ে এসে টটেনহ্যামের জার্সিতে ধুঁকতে থাকা রিচার্লিসনকে কিনতে চেয়েছিল ইত্তিহাদ। দুই পক্ষ সম্ভাব্য চুক্তি নিয়ে আলাপও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

করিম বেনজেমাকে দলে টানার পর সালাহর দিকে পাখির চোখ করেছিল ইত্তিহাদ। লিভারপুল তারকাকে পেতে একের পর এক লোভনীয় প্রস্তাব দিয়েও শেষমেশ ব্যর্থ হয় ক্লাবটি। তাই লক্ষ্য বদলায় তারা। রিচার্লিসনকে নিজেদের ডেরায় টানতে সম্ভাব্য সব কিছু করে। তবে এবারও চুক্তিটি হয়নি।

এক বছর আগের দলবদলের মৌসুমে রিচার্লিকে ৬০ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছে টটেনহ্যাম। পুরো মৌসুমে তিনি স্পার্সদের হয়ে গোল করেছেন মাত্র তিনটি। তবে কাতার বিশ্বকাপে তিন গোল করেছিলেন তিনি। চলতি মৌসুমে এখনও ব্রাজিল কিংবা টটেনহ্যামের হয়ে গোলের দেখা পাননি এই স্ট্রাইকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা