× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেনের গোল উৎসবের রাতে জয়ে ফিরল ইতালি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১২ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১১ পিএম

স্পেনের গোল উৎসবের রাতে জয়ে ফিরল ইতালি

ইউরো বাছাইয়ে সাইপ্রাসকে স্পেন ও এস্তোনিয়াকে বেলজিয়াম গোলবন্যায় ভাসিয়েছে। সাইপ্রাসের বিপক্ষে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে, বেলজিয়াম প্রতিপক্ষের জালে ঠুকেছে একটি কম গোল, এস্তোনিয়া হেরেছে ৫-০ গোলে। রাতে আরেক ম্যাচে ২-১ গোলে জিতেছে ইউক্রেন।

মঙ্গলবার বার্সেলোনার তারকা গাভি স্পেনের পক্ষে ১৮ মিনিটে গোলের সূচনা করেন, সেই ঝড় থামে ফেরান তোরেসের গোলের মাধ্যমে। মাঝে গোল হয়েছে আরও ৪টি। এরমধ্যে জোড়া গোল করেছেন তোরেস। গাভি ছাড়াও একটি করে গোল পান মিকেল মেরিনো, জোসেলু ও আলেক্স বায়েনা।

আরেক বাছাইয়ের ম্যাচে বেলজিয়াম এস্তোনিয়ার বিপক্ষে প্রথম গোলটি পায় ম্যাচের ৪ মিনিটে। সেই গোলের নায়ক ইয়ান ভারটনঘেন। এরপর লিয়ান্দ্রো ত্রোজার্ড, রোমেলু লুকাকু ও চার্লজ ডিও গোল করেন। লুকাকুর গোলসংখ্যা ২টি।

ইউরো বাছাইয়ে দিনের অন্য ম্যাচগুলোতে সুইজারল্যান্ড ৩-০ গোলে অ্যান্ডোরাকে, অস্ট্রিয়া ৩-১ গোলে সুইডেনকে, নরওয়ে ২-১ গোলে জর্জিয়াকে। একটি গোল পেয়েছেন নরওয়েজিয়ান গোল মেশিন আর্লিং হালান্ড। ইতালি ২-১ গোলে ইউক্রেনকে হারিয়েছে। ইউক্রেনকে পেছনে ফেলে তাতেই ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। ৫ ম্যাচের ২টিতে জিতে, ১টিতে ড্র করে ও ২টিতে হেরে -১ গোল গড় ও ৭ পয়েন্ট নিয়ে ইউক্রেন আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে নর্থ মেসিডোনিয়া আছে চতুর্থ স্থানে। যারা আগের ম্যাচে ইতালিকে রুখে দিয়েছিল ১-১ গোলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা