× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের সাবেক অধিনায়কের ১২ বছরের দণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০২ পিএম

পাকিস্তানের সাবেক অধিনায়কের ১২ বছরের দণ্ড

ইসলামবিরোধীসাংসদ গির্ট ওয়াইল্ডার্সকে খুনের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করেছিলেন। সেই অপরাধে পাকিস্তানের সাবেক ক্রিকেটার খালিদ লতিফকে ১২ বছরের জেল দিয়েছেন নেদারল্যান্ডসের একটি আদালত। তবে আপাতত নেদারল্যান্ডসে নেই খালিদ। ২০১০ সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র বানানোর প্রতিযোগিতার আয়োজন করবেন বলে জানিয়েছিলেন নেদারল্যান্ডসের আইনপ্রণেতা গির্ট। সেজন্য তাকে হত্যার ডাক দিয়েছিলেন খালিদ। আইনপ্রণেতাকে যে হত্যা করতে পারবে, তাকে ২১,০০০ ইউরো (২২,৫০০ ডলার) দেবেন বলে ঘোষণা করেছিলেন। নেদারল্যান্ডসের আদালত সোমবার তাই তাকে এক যুগের সাজা দিয়েছেন।

হত্যার ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা, প্ররোচনা এবং হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে খালিদের বিরুদ্ধে। তবে তিনি নেদারল্যান্ডসে নেই, পাকিস্তানে আছেন বলে খবর। লতিফের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগও আছে।

২০১০ সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি

২০১৭ সালে তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। দেশের হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন লতিফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা