× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০২ এএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:০১ এএম

মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। সুপারস্টারকে ছাড়াই বড় জয় তুলে নিয়েছেন স্কালোনির শিষ্যরা। লাপাজের সাড়ে ৩ হাজার মিটার উচ্চতায় জিতেছেন ৩-০ গোলে।

মঙ্গলবার এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামে ৬০ শতাংশ বলই দখলে ছিল আর্জেন্টিনার। ৩৯ মিনিটে দুই হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বলিভিয়ার রবার্তো ফার্নান্দেজকে।

ঘরের মাঠের বিরূপ পরিস্থিতি দিয়ে প্রতিপক্ষকে কাবু করা দূরে থাক, স্বাগতিকরা উল্টো ১০ জনের দল নিয়ে আরও চাপে পড়ে যায়।

ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলটি করেন এনজো ফার্নান্দেজ। ৪২ মিনিটে নিকোলাস ত্যাগলিয়াফিকো ব্যবধান বাড়ান। প্রথম ২টি গোলেই অ্যাসিস্ট করেন ডি মারিয়া।

৮৩তম মিনিটে এজেকুয়েল পালাসিওসের পাসে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন নিকোলাস গঞ্জালেস।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকার দুই ম্যাচে শতভাগ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা