× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুযোগ দেখছেন কাবরেরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:০৫ এএম

সুযোগ দেখছেন কাবরেরা

এশিয়ান গেমস দুয়ারে কড়া নাড়ছে। ভারতে যখন বিশ্বকাপ ক্রিকেটের দামামা বাজবে, ঠিক তখন চীনে হবে এশিয়ান গেমস। এই প্রতিযোগিতার জন্য ইতোমধ্যেই ফুটবল দল নেমে পড়েছে অনুশীলনে।

আরও পড়ুন : ভেল্লালাগার লড়াইয়ের পরও পারল না লঙ্কানরা, ফাইনালে ভারত

তবে কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য মূল জাতীয় দলটাকে পাচ্ছেন না এই টুর্নামেন্টে। ক্লাবের ব্যস্ততা থাকায় অধিনায়ক জামাল ভূঁইয়া আর বসুন্ধরা কিংসের ফুটবলাররা নেই দলের সঙ্গে। তবে তাদের না থাকাটায় সুযোগের দুয়ার খুলে গেছে বাকিদের সামনে, বিশ্বাস কোচ কাবরেরার।

সম্প্রতি অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের জানান এই কথা। তার কথা, ‘আমরা এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমরা বেশ খুশি, সঙ্গে রোমাঞ্চিতও। প্রায় পুরো দলই আমাদের সঙ্গে আছে। বসুন্ধরা কিংসের সঙ্গে যারা আছে, আর সোল দে মায়োতে থাকা জামালের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টটা তাদের জন্য বড় সুযোগ, যারা খুব বেশি ম্যাচ পায় না নিজেদের প্রমাণ করার জন্য।’ 

বসুন্ধরা কিংসের ফুটবলার আর জামালহীন দল থেকেও পুরো দলটাকে প্রথম দিনের অনুশীলনে পাননি কোচ কাবরেরা। দলের সাত ফুটবলার আছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে থাইল্যান্ডের চনবুরিতে, খেলছিলেন অ-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে। তারা দেশে ফিরেই যোগ দেবেন দলের সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা